শিরোনাম

এমপি লিটন হত্যা: আরও আটক ৪

নিউজ ডেস্ক : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ আরও চারজনকে আটক করেছে। তবে তদন্তের স্বার্থে কারও নাম প্রকাশ করেনি পুলিশ।

মঙ্গলবার রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবু হায়দার মো. আরাফুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, এমপি লিটনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। হত্যার ঘটনায় এ পর্যন্ত ৩৯ জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত মূল হোতাসহ দুর্বৃত্তদের আটক করতে পুলিশের কয়েকটি টিম বিশেষ অভিযান চালাচ্ছে। উল্লেখ্য, ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জের শাহাবাজে নিজ গ্রামের বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন এমপি লিটন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মারা যান।

basic-bank

Be the first to comment on "এমপি লিটন হত্যা: আরও আটক ৪"

Leave a comment

Your email address will not be published.


*