নিউজ ডেস্ক : এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দেশের বিভিন্ন জেলা থেকে আটজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

Be the first to comment on "এসএসসি’র প্রশ্ন ফাঁসের অভিযোগে আটক ৮"