শিরোনাম

এ ভাবেও বেঁচে ফেরা যায়!

নিউজ ডেস্ক :এ ভাবেও বেঁচে ফেরা যায়! প্রচন্ড গতিতে আসা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ১৫ বার পাল্টি খেল। ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কিন্তু চালকের কী হল? আশপাশের লোকজন তত ক্ষণে ধরেই নিয়েছেন চিনি আর বেঁচে নেই। না থাকারই কথা। কিন্তু তাঁরা যখন গাড়িটির কাছে পৌঁছলেন, আরও অবাক হলেন গাড়ির চালককে জীবিত অবস্থায় দেখে। ঘটনাটি ঘটেছে ফ্লোরিডায়।

৪৩ বছরের জো মেয়ার্স অদ্ভুত ভাবে এই দুর্ঘটনায় বেঁচে গিয়েছেন। হাসপাতালে পৌঁছে তিনি বলেন, “ভাবতেই পারিনি আমি যে বেঁচে ফিরব।” মেয়ার্সের শুধুমাত্র দু-এক জায়গায় কেটে গিয়েছিল।

পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। ভিডিওটি দেখলে চমকে উঠবেন, এ ভাবেও ফিরে আসা যায়!

সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

basic-bank

Be the first to comment on "এ ভাবেও বেঁচে ফেরা যায়!"

Leave a comment

Your email address will not be published.


*