শিরোনাম

এ যাত্রায় হাফ ছেড়ে বাঁচলেন অমিতাভ!

নিউজ ডেস্ক : ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে পুত্রবধূ ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে রণবীর কাপুরের ঘনিষ্ঠ দৃশ্য দেখে বেজায় চটেছিলেন অমিতাভ বচ্চন। প্রযোজককে দৃশ্য বাদ দিতে অনুরোধও করেন তিনি। কিন্তু সেবার পাত্তা পাননি বিগ-বি। তবে, অবশেষে অ্যায় দিল হ্যায় মুশকিলে সেন্সর বোর্ড কাঁচি বসাল। আর এ জন্য নাকি ভেতর থেকে কলকাঠি নাড়ছেন অমিতাভ বচ্চন।

প্রথমে গুঞ্জন উঠল, পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান থাকলে ছবি মুক্তি পাবে না। সেই মুশকিল থেকে বেরিয়ে এক নতুন মুশকিল। ঐশ্বরিয়া রাই বচ্চন ও রণবীর কাপুরের ঘনিষ্ঠ দৃশ্য থাকলেও ছবি মুক্তি পাবে না। অবশেষে সেটাই সত্যি হলো। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন বা সেন্সর বোর্ড কাঁচি বসালো করণ জোহরের অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিতে। একই সঙ্গে স্বস্তি পেলেন অমিতাভ।

basic-bank

Be the first to comment on "এ যাত্রায় হাফ ছেড়ে বাঁচলেন অমিতাভ!"

Leave a comment

Your email address will not be published.


*