রাশেদ জামান, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি ॥ রাশেদ জামান, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি ॥ নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় করোনা আক্রান্ত রোগীদের মাঝে বুধবার (২২ জুলাই) সকালে বিভিন্ন প্রকার মৌসুমী ফল বিতরণ করা হয়েছে। লোহাগড়া পৌর এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ শহিদুর রহমানের ছেলে মাহফুজুর রহমান দম্পতি পৌর শহরে করোনা আক্রান্ত অন্তত বিশটি পরিবারের মাঝে এ সকল ফল বিতরন করেছেন । ফলভর্তি ঝুড়িতে রয়েছে আম, আপেল, কমলা, আনারস, লেবু, কলা ও পেয়ারা। এ কার্যক্রমে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফয়জুল হক রোম ও মার্কেণ্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড খুলনা শাখার ব্যবস্থাপক এ টি এম সালাহউদ্দীন-এর তত্ত্বাবধানে রোগীদের বাড়িতে পৌঁছে দিতে সহযোগিতা করেন, মাহফুজের বন্ধুবর সমাজসেবক ইকতিয়ার রহমান, ব্যবসায়ী সাঈদ আলম শিপলু, যুবলীগ নেতা ছদরউদ্দিন শামীম, ডলার মাহমুদ ও ওবায়দুর রহমান বালাম প্রমুখ।
উলেখ্য, গত ৮ এপ্রিল মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় তিনি পৌর শহরের ৯াট ওয়ার্ডের ৯’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসাবে ৮ কেজি করে চাল বিতরণ, ১৪ এপ্রিল নোয়াগ্রাম ইউনিয়নের দেবী গ্রামে ২৭৫টি পরিবারকে খাদ্য সহায়তা, ২১ মে লোহাগড়া পৌর এলাকায় তিন শতাধিক বাস-মাইক্রোবাস শ্রমিক, চা ও নরসুন্দর দোকানী দের মাঝে ঈদ উপহার (খাদ্য সামগ্রী), ২৩ মে পৌর শহরের ৩০ টি মসজিদের ঈমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার, ২৫ জুন পৌর এলাকায় ৫’শ মিলি লিটার ওজনের এক হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার, দশ হাজার মাস্ক ও বিশ হাজার জনসচেতনতামূলক লিফলেট, ১বছরের কম বয়সী শিশুদের জন্য শিশু খাদ্য ও লকডাউনে দায়ীত্ব পালনকালে স্বেচ্ছাসেবীদের মাঝে খাবার ও পানীয়জল বিতরণ করেছেন।
এ বিষয়ে মাহফুজুর রহমান বলেন, লোহাগড়া পৌর এলাকায় করোনা আক্রান্ত রোগী ও কর্মজীবি অসহায় মানুষজনের জন্য তার এ সহযোগীতা কার্যক্রম অব্যহত থাকবে। তিনি পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান জাানান।
করোনাকালে লোহাগড়ায় মানবতার এক নাম মাহফুজ দম্পতি
করোনাকালে লোহাগড়ায় মানবতার এক নাম মাহফুজ দম্পতি
Be the first to comment on "করোনাকালে লোহাগড়ায় মানবতার এক নাম মাহফুজ দম্পতি"