নিউজ ডেস্ক : রংপুরের কাউনিয়ায় পল্লী বিদ্যুতের সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমিনুর রহমান (৩৫) নামে এক স্থানীয় ইলেক্ট্রিশিয়ান নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর ২টার দিকে উপজেলার খানাসানা বাজার জিয়া কলোনী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আমিনুর হারাগাছ নাজিরদহ নাইয়ার চাওড়া গ্রামের ডাঙ্গা মহিরের ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দফাদার মঞ্জিল হোসেন জানান, ঘটনার সময় আমিনুর জিয়াকলোনী গ্রামের মকুদারের বাড়ীতে বিদ্যুৎ লাইনের ওয়ারিংয়ের কাজ করছিলেন।কাজ শেষে পল্লী বিদ্যুতের খুটিতে সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি-২ কাউনিয়া জোনাল অফিসের এ জি এম সাজ্জাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কাউনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ইলেক্ট্রেশিয়ান নিহত

Be the first to comment on "কাউনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ইলেক্ট্রেশিয়ান নিহত"