শিরোনাম

কাজের ব্যবস্থা না করলে তরুণরা জঙ্গিবাদে জড়াবে: আনু মুহাম্মদ

নিউজ ডেস্ক:রাষ্ট্র এবং সমাজ যদি তরুণদের জন্য কাজের ব্যবস্থা না করলে তারা জঙ্গিবাদে জড়িয়ে পড়বে বলে মন্তব্য করেছেন তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। ‘ধর্মীয় সম্প্রদায়িক জঙ্গিবাদ, সন্ত্রাস ও রাষ্ট্রিয় ফ্যাসিবাদ প্রতিরোধে মুক্ত বুদ্ধির চর্চা, গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে করণীয়’ শীর্ষক ওই মতবিনিময় সভার আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

জঙ্গিবাদ নিয়ে দেশ ও সমাজ এই মূহুর্তে ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে মন্তব্য করে তিনি বলেন, দেশের কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যাতে শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক অজয় রায় বলেন, তথা কথিত জঙ্গিরা বেকার তরুণদের ধরার জন্য ওৎপেতে থাকে।তাই আবাসিক হলগুলোতে সৃষ্টিশীল কোনও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হলে বুদ্ধি ভিক্তিক চর্চা হবে। আর তাতে তরুণরা জঙ্গি হবে না।

বেকারদের কর্মসংস্থানের ওপর জোড় দিয়ে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বুদ্ধি ভিক্তিক চর্চার সঙ্গে সঙ্গে কাজের ব্যবস্থা করতে হবে। তাহলে তরুণরা বিপদগামী হবে না।

অজয় রায় বলেন, আমাদের সব হত্যাকান্ডের বিচার দাবি করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকেই হত্যাকাণ্ড বাড়ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব হত্যাকাণ্ডের বিচারের প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত কোনও বিচার হয়নি।

বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান বলেন, বাংলাদেশের একটি ইতিহাস আছে। দেশের ৪৫ বছরের একটি বাস্তবতা আছে। তাহলে একদল তরুণ কোনও লোভে না পড়ে কিভাবে বিপদগামী হলো?

এ সময় তিনি ইসলামী ব্যাংকের সমালোচনা করে বলেন, মুসলিমদের সঙ্গে প্রতারণা করে ইসলামী ব্যাংক লাভ খায়। আর মানুষ ভাবে, না আমরা দিনের পথেই আছি।

সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, মার্কিন সামরাজ্যবাদ যেভাবে আমাদের ওপর চেপে বসেছে, তাতে আমরা এই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে নীর্মুল করতে পারবো কিনা তাতে সন্দেহ আছে।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, পুলিশ দিয়ে জঙ্গিবাদ দমন হবে না। তাই জঙ্গি দমনে সবাইকে সোচ্চার হতে হবে। এ সময় তিনি জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের মূল উৎস খুঁজে বের করার পরামর্শ দেন।

সংগঠনের সভাপতি ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. ফাহমিদুল হক, ড. সামিনা লুৎফা, সমাজতান্ত্রীক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক শম্পা বসু প্রমুখ।

basic-bank

Be the first to comment on "কাজের ব্যবস্থা না করলে তরুণরা জঙ্গিবাদে জড়াবে: আনু মুহাম্মদ"

Leave a comment

Your email address will not be published.


*