শিরোনাম

কুক মেধাবী ও যোগ্য অধিনায়ক : রুট

নিউজ ডেস্ক : অধিনায়ক অ্যালিস্টার কুকের সমর্থনে এগিয়ে এলেন ইংল্যান্ডের নির্ভরযোগ্য ব্যাটসম্যান জো রুট। বাংলাদেশের সাথে দুই ম্যাচের সিরিজে ১-১ সমতায় শেষ করার পর ভারতে চলমান সফরে তিন ম্যাচ শেষে ২-০ ব্যবধানে পিছিয়ে ইংল্যান্ড।

তাই কুকের অধিনায়কত্ব নিয়ে উঠেছে প্রশ্ন। তবে কুককেই ইংল্যান্ডের যোগ্য নেতা বলে অ্যাখায়িত করলেন রুট। তিনি বলেন, “সে মেধাবী ও ইংল্যান্ড দলের যোগ্য অধিনায়ক। তার অধীনে খেলাটা আমি উপভোগ করছি। ”
২০১০ সালে ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক হন কুক। এরপর দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন তিনি। চলমান ভারত সিরিজের আগ পর্যন্ত দলকে ১৬টি সিরিজে নেতৃত্ব দিয়েছেন কুক। তার নেতৃত্বে দল জিতেছে ৮টি সিরিজ। তবে পাকিস্তান ও বাংলাদেশের সাথে সর্বশেষ দুটি সিরিজে ড্রয়ের পর ভারতের মাটিতে প্রথম তিন ম্যাচের দুটিতেই হেরেছে কুকের নেতৃত্বধীন ইংল্যান্ড। ফলে কুকের অধিনায়কত্ব নিয়ে উঠেছে প্রশ্ন, হচ্ছে সমালোচনাও।

তবে এসব সমালোচনাকে আমলে নিচ্ছেন না ইংল্যান্ডের মিডল-অর্ডারের কাণ্ডারি রুট। কুকের অধিনায়কত্বের প্রশংসা করে তিনি বলেন, “অধিনায়ক হিসেবে সে ভালো করছে এবং সামনেও ভালো করবে। কারণ আমার মনে হয়, সে একজন মেধাবী ও যোগ্য অধিনায়ক। “

কুকের জায়গায় ইংল্যান্ডের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে রুটকেই ভাবছেন অনেকে। কিন্তু সেই অনেকদের দলে নেই রুট। কুকের অধীনে খেলাটা সবচেয়ে বেশি উপভোগ করছেন জানিয়ে তিনি বলেন, “আমি এখন যে দায়িত্ব নিয়ে খেলছি, তাতেই আমি খুশি। কুকের অধীনে খেলাটা আমি সত্যিই উপভোগ করছি এবং সত্যিকারর্থে বলছি- সেই ইংল্যান্ডের যোগ্য নেতা। গেল কয়েক সপ্তাহ আমাদের সময়টা ভালো যাচ্ছে না। আমরা হতাশার মধ্যেই আছি। তবে খুব শিগগিরই আমরা ঘুড়ে দাঁড়াব। “

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে ব্যাট হাতে ব্যর্থই ছিলেন কুক। চার ইনিংসে মাত্র ৮৯ রান করেন তিনি। তবে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করে ব্যর্থতার খোলস থেকে বের হয়ে আসেন। কিন্তু পরের দুই টেস্টের চার ইনিংসে আবারো ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খান ইংল্যান্ডকে সবচেয়ে বেশি নেতৃত্ব দেওয়া কুক। তাই কুকের পারফর্মেন্স নিয়েও প্রশ্নটা বেশ বড়। এমন অবস্থাতেই কুকের সমর্থনে এগিয়ে এলেন রুট। তিনি বলেন, “কুকের ব্যাটিং নিয়ে অনেক সমালোচনা শুনতে হচ্ছে। কিন্তু সে তার দায়িত্ব নিয়েই খেলছে এবং আশা করছি ব্যাট হাতে বড় স্কোরই করবে কুক। “

আগামী বৃহস্পতিবার থেকে মুম্বাইয়ে শুরু হবে সিরিজে চতুর্থ টেস্ট। প্রথম তিন ম্যাচ শেষে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত। চেন্নাইয়ে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট শুরু হবে ১৬ ডিসেম্বর।

basic-bank

Be the first to comment on "কুক মেধাবী ও যোগ্য অধিনায়ক : রুট"

Leave a comment

Your email address will not be published.


*