শিরোনাম

গণতন্ত্র পুনরুদ্ধারই এখন বড় চ্যালেঞ্জ : গয়েশ্বর

নিউজ ডেস্ক : দেশের গণতন্ত্র পুনরুদ্ধারই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ রবিবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যুবদল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, তারেক রহমান সরকারের নানা নিষ্ঠুর নির্যাতনের শিকার। শুধু তারেক নন, দেশের জনগণের ওপর নির্যাতন চালিয়ে গণতন্ত্রকে গুম করেছে বর্তমান সরকার। দেশের এ পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য গণতন্ত্র পুনরুদ্ধার করা জরুরি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন, সভাপতি এ কে আজিজুল হক প্রমুখ।

basic-bank

Be the first to comment on "গণতন্ত্র পুনরুদ্ধারই এখন বড় চ্যালেঞ্জ : গয়েশ্বর"

Leave a comment

Your email address will not be published.


*