শিরোনাম

গাইবান্ধায় জামায়াত-বিএনপিসহ আটক ৫২

নিউজ ডেস্ক : গাইবান্ধায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-বিএনপির ৩৮ নেতাকর্মীসহ ৫২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত সুন্দরগঞ্জ থানাসহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে সুন্দরগঞ্জ থানায় জামায়াতের ৩৬ ও বিএনপির ২ নেতাকর্মী রয়েছেন। বাকি ১৪ জন গ্রেপ্তারি পরোয়ানা ও মাদক মামলার আসামি।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান জানান, পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-বিএনপির ৩৮ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে মানবতাবিরোধী অপরাধ মামলার গ্রেফতারি পরোয়ানার পলাতক আসামি সাবেক এমপি আবদুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজের একান্ত সহকারী মিসকিন মুকুল ও ধোপাডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির রয়েছেন। এ দুজনকে লিটন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন।

basic-bank

Be the first to comment on "গাইবান্ধায় জামায়াত-বিএনপিসহ আটক ৫২"

Leave a comment

Your email address will not be published.


*