নিউজ ডেস্ক : গাইবান্ধার আদালত থেকে পালানো মাদক মামলার আসামি শাকিল মিয়া (২৫) ফের গ্রেপ্তার হয়েছে। পালানোর ৮ দিন পর গোবিন্দগঞ্জ পৌর শহরের পুরাতন মহিলা কলেজ এলাকা থেকে বুধবার রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার শাকিল মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার চককোচমুড়ি গ্রামের সাজু মিয়ার ছেলে।
পলাশবাড়ি থানার ওসি মজিবর রহমান জানান, উপজেলার রাইগ্রাম মোড় থেকে ৩১ জানুয়ারি রাতে শাকিল মিয়া (২৫) গ্রেপ্তার হন। তিনি একটি মাদক মামলার আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। পরে তাকে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গাইবান্ধার পলাশবাড়ি আদালতে হাজির করা হয়।
পুলিশের একটি সূত্র জানায়, আদালত থেকে জেলা কারাগারে নিয়ে যাওয়ার সময় শাকিল মিয়া কৌশলে হ্যান্ডকাফ খুলে পালিয়ে যায়। এ ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে দুই এএসআইসহ ৮ পুলিশ সদস্যকে আদালত থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে দেওয়া হয়।

Be the first to comment on "গাইবান্ধায় পলাতক আসামি গ্রেপ্তার"