শিরোনাম

গাজীপুরে অগ্নিকাণ্ডে আহত ৩ নারী ঢামেক হাসপাতালে

নিউজ ডেস্ক : গাজীপুরে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে আহত তিন নারী শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে মাইক্রোবাসে যোগে তাদের ঢামেক হাসপাতলে আনা হয়।

আহত তিনজন হলেন- মায়া (২৭), মৌসুমী (২৬) ও নিলুফা (২৭)। ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ তথ্য জানান।
আজ সোমবার সকাল ৯টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় বিকন নিটওয়ার লিমিটেড (ডটকম) নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় কারখানা থেকে তাড়াহুড়া করে বের হতে গিয়ে প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হন। তবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌঁছানোর আগেই কারখানার শ্রমিক ও স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।

basic-bank

Be the first to comment on "গাজীপুরে অগ্নিকাণ্ডে আহত ৩ নারী ঢামেক হাসপাতালে"

Leave a comment

Your email address will not be published.


*