শিরোনাম

চাঁদে দেহভস্ম পাঠানোর ভাড়া ৩০ লাখ ডলার

নিউজ ডেস্ক:ভারতীয় মালিকানাধীন এক মার্কিন কোম্পানি চাঁদে মানুষের দেহ-ভস্ম নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। এজন্য প্রতি কেজি ভস্মের জন্য গুণতে হবে ৩০ লক্ষ মার্কিন ডলার। মুন এক্সপ্রেস নামের এই প্রতিষ্ঠানটির আংশিক মালিক নাভিন জৈন।

মার্কিন গণমাধ্যমের খবর, আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন সম্প্রতি মুন এক্সপ্রেসের এক লাইসেন্স আবেদন অনুমোদন করেছে, যেখানে ২০১৭ সালের মধ্যে মহাকাশযান নিয়ে চাঁদে অবতরণের অনুমতি দেয়া হয়েছে।

নিউইয়র্ক পোস্টের খবর বলা হয়েছে, মুন এক্সপ্রেস চাঁদে মানুষের দেহ-ভস্মের পাশাপাশি বাণিজ্যিক মালামাল পরিবহনের পরিকল্পনা করছে।

এ ব্যাপাকে  নাভিন জৈন জানান, প্রতি কিলোমিটার ৩০ লক্ষ মার্কিন ডলার হারে দেহ-ভস্মর ভাড়া গুণতে হবে।

নিউইয়র্ক পোস্ট বলছে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহ-ভস্মের ওজন হয় গড়ে দেড় থেকে আড়াই কিলোগ্রাম। সেই হিসেবে এই কোম্পানির আয় হবে ৫০ থেকে ৮০ লক্ষ ডলার।

জীবিত অবস্থায় যেতে না পারলেও দেহ-ভস্ম চাঁদে পাঠাতে আগ্রহী লোকের অভাব নেই। ইতোমধ্যেই বহু মানুষ তাদের কোম্পানির সাথে যোগযোগ করেছে বলে জানিয়েছেন নাভিন জৈন। সূত্র: বিবিসি

 

basic-bank

Be the first to comment on "চাঁদে দেহভস্ম পাঠানোর ভাড়া ৩০ লাখ ডলার"

Leave a comment

Your email address will not be published.


*