শিরোনাম

চীনের প্রেসিডেন্টের সফরকে স্বাগত জানালেন খালেদা

নিউজ ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতিতে বলেন, ‘গণপ্রজাতন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর বাংলাদেশ সফরের জন্য তাকে স্বাগত জানাচ্ছে বিএনপি।’

তিনি বলেন, ‘বিএনপি এবং বাংলাদেশের জনগণ বিশ্বাস করে চীনের সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পর্ক ঐতিহাসিকভাবে অত্যন্ত নিবিড়। একই সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর বাংলাদেশের জনগণ চীনের অব্যাহত সহযোগিতার কথা স্মরণ করে।’

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘প্রেসিডেন্ট শি জিনপিং এর এই সফর নিঃসন্দেহে চীন ও বাংলাদেশের সম্পর্ককে আরো গভীর করবে।’

basic-bank

Be the first to comment on "চীনের প্রেসিডেন্টের সফরকে স্বাগত জানালেন খালেদা"

Leave a comment

Your email address will not be published.


*