শিরোনাম

চেলসিতে অভিষেকের দিনই নাক ভাঙলেন লুইজ

নিউজ ডেস্ক : দ্বিতীয় মেয়াদে চেলসিতে ব্রাজিলিয়ান তারকা ডিফেন্ডার ডেভিড লুইজের অভিষেকের দিন ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে হেরেছে চেলসি। ২-১ ব্যবধানে দল হারার দিন একটি দুর্ঘটনার শিকার হন তিনি। ওই ম্যাচের প্রথমার্ধে লিভারপুলের খেলোয়াড় সাদিও মানের সঙ্গে সংঘর্ষ হয় লুইজের। রক্ষণভাগ বিপদমুক্ত রাখতে গিয়ে মানের মাথার সঙ্গে আঘাত লেগে নাকে চোট পান তিনি। ফলে নাক দিয়ে রক্ত ঝরা শুরু হয় ব্রাজিলিয়ান এ তারকার।

২০১১ সালে প্রথমবার চেলসিতে অভিষেক হয়েছিল ডেভিড লুইজের। এরপর স্টামফোর্ড ব্রিজ ছেড়ে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে যোগ দেন তিনি। দুই বছরের বিরতি শেষে এবার চেলসিতে আসেন তিনি। তবে পুরোনো ঠিকানা চেলসিতে দ্বিতীয় অভিষেক ম্যাচটি সুখকর হলনা ব্রাজিলিয়ান এ তারকার।

তবে আঘাত পাওয়ার পর প্রাথমিক চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে গেছেন লুইজ। দ্বিতীয় মেয়াদে চেলসিতে যোগ দেওয়া লুইজের ওপর এবার আস্থা রাখছেন ক্লাব মালিক রোমান আব্রামোভিচ। তার বিশ্বাস জন টেরির সফল উত্তরসূরি হতে পারবেন ব্রাজিলিয়ান এ তারকা। সেই সঙ্গে ব্লুজদের সঠিকভাবে নেতৃত্ব দেওয়ার কাজটা ঠিকমতো করতে পারবেন ২৯ বছর বয়সি এ ডিফেন্ডার। দ্বিতীয় বারের মতো চেলসিতে ফেরা ১৩তম ফুটবলার লুইজ। সর্বশেষ ফুটবলার হিসেবে এ ক্লাবের হয়ে খেলেছিলেন দিদিয়ের দ্রগবা।

basic-bank

Be the first to comment on "চেলসিতে অভিষেকের দিনই নাক ভাঙলেন লুইজ"

Leave a comment

Your email address will not be published.


*