শিরোনাম

জাতীয় পার্টি পাঁচজনের নাম সার্চ কমিটির কাছে জমা দেবে

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি নির্বাচন কমিশন গঠনে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারসহ পাঁচজনের নামের তালিকা আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় সার্চ কমিটির কাছে জমা দেবে।
পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ আজ রাতে নামের তালিকা চূড়ান্ত করবেন বলে জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতি আজ জানান।
তিনি বলেন, আজ দুপুরে পার্টির বনানী কার্যালয়ে শীর্ষ নেতাদের এক বৈঠকে একজন মহিলাসহ পাঁচ জনের নামের তালিকা নিয়ে আলোচনা করা হয়েছে। পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ রংপুর থেকে ঢাকায় ফিরলে আজ রাতে তালিকা চূড়ান্ত করা হবে।
আগামীকাল সকাল ১১টায় সার্চ কমিটির কাছে তালিকা জমা দেয়া হবে বলে তিনি জানান।

basic-bank

Be the first to comment on "জাতীয় পার্টি পাঁচজনের নাম সার্চ কমিটির কাছে জমা দেবে"

Leave a comment

Your email address will not be published.


*