শিরোনাম

জিয়া অরফানেজ দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৪ জুলাই

(FILES) In this photograph taken on January 20, 2014, Bangladesh's main opposition leader and Bangladesh Nationalist Party (BNP) chairperson Khaleda Zia attends a rally in Dhaka. Bangladesh authorities threatenend January 6, 2014 to bring murder charges against the country's besieged opposition leader Khaleda Zia and arrested the boss of a private TV network after a wave of deadly violence. AFP PHOTO / Munir uz ZAMAN / FILES

নিউজ ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন আগামী ১৪ জুলাই ধার্য করেছেন আদালত। অন্যদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন ফের পিছিয়ে আগামী ১১ আগস্ট পুনর্নির্ধারণ করা হয়েছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা দু’টির বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে।

বৃহস্পতিবার মামলা দু’টির প্রধান আসামি খালেদা জিয়ার চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল। তবে সর্বোচ্চ আদালতে এ মামলা স্থগিতে তার লিভ টু আপিলের শুনানি চলমান ও অসুস্থতার কথা উল্লেখ করে আদালতে হাজির হননি খালেদা। তার আইনজীবীরা আত্মপক্ষ সমর্থন পেছাতে সময়ের আবেদন জানালে তা মঞ্জুর করে সপ্তমবারের মতো পিছিয়ে আগামী ১১ আগস্ট পুনর্নির্ধারণ করেন আদালত।

basic-bank

Be the first to comment on "জিয়া অরফানেজ দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৪ জুলাই"

Leave a comment

Your email address will not be published.


*