শিরোনাম

জীবনে প্রথম নদীপথে লঞ্চ ভ্রমণ করলাম : গণশিক্ষা মন্ত্রী

নিউজ ডেস্ক : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, গত অর্থবছরে প্রাথমিক শিক্ষাখাতে ৩২ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়িয়ে সরকার চলতি বছরে ৫৮ হাজার কোটিতে উন্নীত করেছে। আগামীতে তা ৭০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে।

মন্ত্রী আরো বলেন, জাতিগঠনের ভিত হচ্ছে প্রাথমিক শিক্ষা। তাই উন্নত ও সমৃদ্ধশালী জাতি তৈরি করতে শিক্ষাবান্ধব এই সরকার প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে। শনিবার বিকেলে চাঁদপুরের পদ্মা-মেঘনা ও ডাকাতিয়া এই তিন নদীর মোহনায় সংক্ষিপ্ত সফর কালে একসুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মোস্তাফিজুর রহমান এসব কথা বলেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আরো বলেন, জীবনে প্রথম নদীপথে লঞ্চ ভ্রমণ করলাম। এটা আমার জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে। চাঁদপুর সম্পর্কে তিনি বলেন, শুধু ইলিশের বাড়ি চাঁদপুর জানলেও আজ এর সাথে যোগ হলো গানের শহরও চাঁদপুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা সচিব মোহাম্মদ আসিফ উজ্ জামান, প্রাথমিক ও গণশিক্ষা অধিপ্তরের মহা পরিচালক আবু হেনা মোস্তফা কামাল, যুগ্ম সচিব রামচন্দ্র দাশ।
স্বাগত বক্তব্য দেন, চাঁদপুরের জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল, জেলা প্রাথমিক শিক্ষা কর্তকর্তা মোহাম্মদ খোরশেদ আলম। অনুষ্ঠানে ঘন্টাব্যাপি সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন, জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
উল্লেখ্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় এবং অধিদপ্তরের সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারি ও তাদের পরিবারের সদস্যরা এমভি সুন্দরবন নামে একটি যাত্রীবাহী লঞ্চে করে রাজধানী থেকে চাঁদপুরে নৌ ভ্রমনে আসেন। এসময় তাদের সম্মানে চাঁদপুরের তিন নদীর মোহনায় বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ।

basic-bank

Be the first to comment on "জীবনে প্রথম নদীপথে লঞ্চ ভ্রমণ করলাম : গণশিক্ষা মন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*