শিরোনাম

জেএমবির নেতা সাইদুরের সাড়ে ৭ বছরের জেল

নিউজ ডেস্ক : সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) শীর্ষ নেতা সাইদুর রহমানসহ তিনজনকে ৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মামলার অপর এক ধারায় আসামিদের ছয় মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ ৬ এর বিচারক ইমরুল কায়েস এ রায় ঘোষণা করেন।

মামলার অপর আসামিরা হলেন আবদুল্লাহেল কাফী ও তার স্ত্রী আয়েশা আক্তার। তারা এ মামলায় হাইকোর্ট থেকে জামিন নেওয়ার পর পলাতক রয়েছেন। রায় ঘোষণাকালে জেএমবি নেতা সাইদুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। গত ১৮ মে মামলার যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছিলেন আদালত।

basic-bank

Be the first to comment on "জেএমবির নেতা সাইদুরের সাড়ে ৭ বছরের জেল"

Leave a comment

Your email address will not be published.


*