শিরোনাম

জেএমবি নেতা সাইদুরের বিচার শুরুর আদেশ

নিউজ ডেস্ক : জেএমবির সাবেক প্রধান মাওলানা সাইদুর রহমানসহ তিন আসামির বিরুদ্ধে নতুন করে অভিযোগ গঠন করে তাদের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মঙ্গলবার অভিযোগ গঠন করে বিচারের জন‌্য মামলার নথি ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতে পাঠানোর নির্দেশ দেন। ওই আদালতে আগামী ২২ মার্চ এ মামলার সাক্ষ‌্য শুরুর দিন ঠিক করে দিয়েছেন বিচারক।

ঢাকার কদমতলী থানার এ মামলার প্রধান আসামি সাইদুরকে অভিযোগ গঠনের শুনানির জন‌্য এ দিন কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তিনি আদালতের কাছে নিজেকে নির্দোষ দাবি করেন এবং সুবিচার চান।

এ আদালতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি তাপস পাল জানান, মামলার অপর দুই আসামি আবদুল্লাহেল কাফী ওরফে আবদুল্লাহেল কাদরী এবং তার স্ত্রী আয়শা আক্তার এর আগে জামিন নিয়ে পালিয়ে যান।

২০১০ সালের ২৫ মে ঢাকার দনিয়া নূর মসজিদের কাছে একটি বাড়ি থেকে মাওলানা সাইদুরসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। সে সময় তাদের কাছে উগ্র মতবাদের বই ও সরকারবিরোধী প্রকাশনার কাগজপত্র পাওয়া যায় বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে বলা হয়।

পরে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে ঢাকার কদমতলী থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়। অভিযোগপত্র হওয়ার পর ২০১১ সালের ১৬ জানুয়ারি ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতে বিচারও শুরু হয়; রাষ্ট্রপক্ষে পাঁচজনের সাক্ষ‌্য শোনে আদালত।

basic-bank

Be the first to comment on "জেএমবি নেতা সাইদুরের বিচার শুরুর আদেশ"

Leave a comment

Your email address will not be published.


*