শিরোনাম

টাইগারদের ২০ জনের প্রাথমিক দল ঘোষণা, রয়েছে চমক

নিউজ ডেস্ক : আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ২০ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৩০ সদস্যের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন ১২ ক্রিকেটার। ২০ সদস্যের দলে জায়গা পেয়েছেন এইচপি ক্যাম্পের তিন ক্রিকেটার-মেহেদি হাসান মিরাজ, শুভাশিষ রায় ও আলাউদ্দিন বাবু। এছাড়াও রয়েছেন মোশাররফ হোসেন রুবেল। ঘোষিত ২০ সদস্যের দল আগামী ১৮ সেপ্টেম্বর সকাল ৯টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কোচ হাথুরুসিংহের কাছে ক্যাম্পে ডাক পাওয়া খেলোয়াড়রা রিপোর্ট করবেন।

মোশাররফ হোসেন রুবেল ও মেহেদী হাসান মিরাজের অন্তর্ভুক্তি অনেকটা অনুমিত থাকলেও বিস্ময় জন্ম দিয়েছে শুভাশীষ ও আলাউদ্দিন বাবুর অন্তর্ভুক্তি।

এছাড়াও দলে রয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষিদ্ধ তাসকিন আহমেদ। এছাড়াও দলে রয়েছেন ইনজুরির কারণে বিশ্রামে থাকা তামিম ইকবালও। প্রায় এক বছর দলের বাইরে থাকার পর ফিরেছেন বিশ্বকাপে ইংল্যান্ডবধের নায়ক পেসার রুবেল হোসেন।

তাসকিন থাকলেও নেই আরেক বোলিং নিষিদ্ধ খেলোয়াড় আরাফাত সানি। নেই অন্যতম সেরা পেসার মোস্তাফিজুর রহমানও। ইনজুরির কারণে কাঁধে অস্ত্রোপচার হওয়ায় দলে রাখা হয়নি কাটার মাস্টারকে। এছাড়াও ৩০ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন রকিবুল হাসান, শাহরিয়ার নাফীস, কামরুল ইসলাম রাব্বি, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, শুভাগত হোম, মুমিনুল হক, জুবায়ের হোসেন, মুক্তার আলী ও সোহরাওয়ার্দী শুভ।

গত ২০ জুলাই ৩০ জনের স্কোয়াড নিয়ে শুরু হয়েছিল অনুশীলন ক্যাম্প। যদিও প্রস্তুতি ম্যাচের আগে এইচপি ক্যাম্প থেকে ডাকা মুস্তাফিজুর রহমানের পরিবর্তে মেহেদী হাসান মিরাজকে ডাকে নির্বাচকরা। এরপর প্রথম প্রস্তুতি ম্যাচ শেষে মোশাররফ হোসেন রুবেলকেও অন্তুর্ভূক্ত করে নেয়া হয়। সিলেটে এইচপি ক্যাম্পের অনুশীলন ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখানোর পুরষ্কার পান পেস অলরাউন্ডার আলাউদ্দিন বাবু। প্রিমিয়ার লিগ ও প্রস্তুতি ম্যাচে দারুণ পারফরম্যান্স করার পুরষ্কার পেয়েছেন শুভাশীষ রায়ও।

উল্লেখ্য, আগামীকাল বুধবার ঈদুল আযহা উপলক্ষে টানা এগারো দিনের ছুটিতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। আগামী ১৮ সেপ্টেম্বর ছুটি কাটিয়ে আবার ক্যাম্পে ফিরবেন ক্রিকেটাররা।

আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজের জন্য প্রাথমিক ওয়ানডে স্কোয়াড :
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মুশফিকুর রহীম, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শুভাশীষ রায় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, মোশাররফ হোসেন রুবেল, আলউদ্দিন বাবু ও আল আমিন হোসেন।

basic-bank

Be the first to comment on "টাইগারদের ২০ জনের প্রাথমিক দল ঘোষণা, রয়েছে চমক"

Leave a comment

Your email address will not be published.


*