নিউজ ডেস্ক : ‘টাকা বা পুরস্কার, কিছু একটা পেলেই হল। এমনি এমনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুখ দেখাতে যাই না।
’ ৬২তম ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’–এর সাংবাদিক বৈঠকে মন্তব্য চিত্র পরিচালক করণ জোহরের। যোগ্য ব্যক্তিকে সম্মান দেয়া হ না বলে আমির খান, কঙ্গনা রানাওয়াতের মতো অভিনেতারা পুরস্কার বিতরণী অনুষ্ঠানগুলিকে বয়কট করেছেন। করণের অবশ্য সেসবের বাতিক নেই। তাঁর মতে, ‘গুটি কয়েক তারকাই এই ধরণের অনুষ্ঠান বয়কট করেছেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন আমির খান, কঙ্গনা রানাওয়াতরা। তবে আমার কোনও অভিযোগ নেই। পুরস্কার বা টাকা, দু’টির মধ্যে যে কোনো একটা পেলেই যে কোনো পুরস্কার বিতরণীর মঞ্চে হাজির হয়ে যেতে পারি। ’ যোগ্য অভিনেতাদের উপযুক্ত সম্মান না দেয়ার কথা মেনে নিয়েছেন তিনি। জানিয়েছেন, ‘আজকাল এত অনুষ্ঠান হয় যে পুরস্কারের নাম মাথায় রাখতেই হিমশিম খেতে হয়। মূল্য থাকুক বা না, মানুষ দেখেন বলেই তো এত আয়োজন! না হলে এত টাকা গরজ কার কার আছে! মাঝেমধ্যে আমরাও ব্যাপারটা ঠিকঠাক বুঝে উঠতে পারি না। ’
সূত্র: আজকাল

Be the first to comment on "টাকা-পুরস্কার একটা পেলেই হল: করণ জোহর"