শিরোনাম

ট্রাম্প একজন যুদ্ধবাদী বা আরও খারাপ কিছু: ওয়েরথেইম

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আন্তর্জাতিক অঙ্গন থেকে যুক্তরাষ্ট্রকে গুটিয়ে আনার চিন্তা-ভাবনা করছেন বলে পর্যবেক্ষকরা আশঙ্কা করছিলেন। কিন্তু না, ক্ষমতা গ্রহণের দেড় মাসের মধ্যেই খোলস পাল্টাতে শুরু করেছেন তিনি। অন্তত তেমনটাই মনে করেন কেমব্রিজের ইতিহাসবিদ স্টিফেন ওয়েরথেইম। এই বিশেষজ্ঞ মন্তব্য করেছেন, ট্রাম্প আসলে বিচ্ছিন্নতাবাদী নন। বরং তিনি একজন যুদ্ধবাদী বা আরও খারাপ কিছু।

কারণ, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেড় মাসের শাসনামল নিয়ে পর্যবেক্ষক মহলের একটি সাধারণ বিশ্বাস ছিল ব্যবসা ছেড়ে রাজনীতিতে আসা এই নেতা বুঝি মুক্তবাণিজ্য ও সামরিক মৈত্রীর বিরোধী। অর্থাৎ তিনি একজন বিচ্ছিন্নতাবাদী নেতা। বিশেষ করে, টিটিপি এবং ন্যাটো ইস্যুতে তেমন ইঙ্গিতই দিয়েছিলেন ট্রাম্প।

ইতিহাসবিদ ওয়েরথেইম বলেন, বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের মোতায়েনকৃত সেনাবাহিনী প্রত্যাহারের পরিবর্তে শত্রুতা বাড়ানোর এবং সামরিক বিজয়ের কথাই বলছেন ট্রাম্প। তার মতে, ১০০ বছর আগে বিশ্ব প্রেক্ষাপটে এমন বাস্তবতা বহাল ছিল, যখন কট্টর জাতীয়তাবাদী শক্তিগুলো সমরাস্ত্র প্রতিযোগিতা ও সংঘর্ষে জড়িত হওয়াকেই সাফল্য বলে মনে করত।

আর সেই ধারাবাহিকতায় ট্রাম্পের যুদ্ধংদেহী মনোভাবকে অনেকে সেই যুগেরই প্রত্যাবর্তন হিসেবে দেখতে পাচ্ছেন। সেই যুগের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল, মুক্তবাণিজ্যের পথ বন্ধ এবং সাম্রাজ্যের পতন। ওয়েরথেইম আরো বলেন, ট্রাম্পের বিদ্রূপাত্মক বক্তব্যের কারণে বিশ্ব আমাদের নিয়ে উপহাস করছে। জাপান সাম্রারাজ্য বা নাৎসি জার্মানরা কিন্তু নিজেদের মানচিত্র বাড়ানোর জন্য যুদ্ধে নামেনি। বরং তাদের নেতারা নিজেদের ক্ষমতা ও পদমর্যাদা হুমকির সম্মুখীন হতে যাচ্ছে, এমন ধোয়া তুলেই যুদ্ধে নেমেছিলেন। ট্রাম্পও অনেকটা তাই।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

basic-bank

Be the first to comment on "ট্রাম্প একজন যুদ্ধবাদী বা আরও খারাপ কিছু: ওয়েরথেইম"

Leave a comment

Your email address will not be published.


*