শিরোনাম

ডায়না’র নামকে বিকৃত করে ডাকায় বিতর্কিত মিকা

নিউজ ডেস্ক:বলিউডের গায়ক মিকা সিং বরাবরই কোন না কোন ভাবে নিজের আচরণের জন্য আলোচনার শীর্ষে থাকেন। এবারও যেন তার ব্যতিক্রম হল না।

সম্প্রতি মুম্বাইতে ‘হ্যাপি ভাগ জায়েগি’-র মিউজিক্যাল প্রমোশনে হাজির ছিল গোটা টিম। পরিচালক মুদাসার আজিয়া, প্রযোজক কৃষিকা লুলা তখন মঞ্চে। একে একে ওঠেন ডায়ানা পেন্টি সহ তার টিম। হাজির ছিলেন মিকাও। দর্শকের সামনে মাইক হাতে হঠাৎ মিকা হাসতে হাসতে বলেন, ‘ডায়ানা প্যান্টি, মিকা কাছা।’

মিকার এই বিতর্কিত মন্তব্যে স্তম্ভিত হয়ে যান উপস্থিত সকলে। সকলের সামনে ডায়না তার পদবী বিকৃত করার জন্য অপমানিত বোধ করেন। কিন্তু প্রকাশ্যে মিকাকে কিছুই বলেননি।
তবে এমন মন্তব্যে আবারো বলিউডবাসীর কাছে সমালোচনার শিকার হচ্ছেন মিকা। অনেকেই মনে করছেন পাবলিসিটি করার জন্যই মিকা বারবার এমনটা করেন।

 

basic-bank

Be the first to comment on "ডায়না’র নামকে বিকৃত করে ডাকায় বিতর্কিত মিকা"

Leave a comment

Your email address will not be published.


*