শিরোনাম

গোয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : ব্রিকস-বিমসটেক নেতৃত্বের আউটরিচ সামিটে যোগ দেওয়ার লক্ষ্যে রোববার (১৬ অক্টোবর) সকালে ভারতের দক্ষিণ-পঞ্চিমাঞ্চলীয় রাজ্য গোয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট বিজি-১০৯১ সকাল ৮টা ৫মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

প্রায় ২০ ঘণ্টার এই ঝটিকা সফরে প্রধানত বিমসটেক-ব্রিকস শীর্ষনেতাদের আউটরিচ সামিটে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এছাড়াও অংশ নেবেন বিমসটেক লিডারস রিট্রিট কর্মসূচিতে।

সম্মেলনের সাইডলাইনে একাধিক দ্বি-পাক্ষিক বৈঠক চূড়ান্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজ ও আনুষ্ঠানিক নৈশভোজ ও ফটোসেশন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিসভার কয়েকজন সদস্য, উর্ধ্বতন সরকারি কর্মকর্তা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা ও একটি মিডিয়া টিমের সদস্যরা এই কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন।

রোববার সকাল সাড়ে ১০ টায় গোয়া নেভাল এয়ারপোর্টে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

basic-bank

Be the first to comment on "গোয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*