শিরোনাম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও ভোগান্তি

নিউজ ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঈদে ঘরমুখো যাত্রীবাহী যানবাহনের বাড়তি চাপে প্রায় ৪০ কিলোমিটার (কিমি) অংশে যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার সকাল থেকে সড়কে যানবাহনের বাড়তি চাপ শুরু হলে মির্জাপুর উপজেলার জামুর্কি, গোড়াই, করটিয়া, রাবনা বাইপাস এলাকায় এ যানজট তৈরি হয়।

এতে করে ওই অংশে থেমে থেমে যানবাহন চলাচল করছে। ফলে তীব্র ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ। এদিকে, যানজট নিরসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা তৎপর রয়েছেন। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, বিপুলসংখ্যক যানবাহনের চাপের কারণে মহাসড়কে এ যানজট দেখা দিয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশ, জেলা ও থানা পুলিশ, র‌্যাব, আনসার সদস্যরা সড়কে কাজ করছেন বলে তিনি জানান।

টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) মাহবুব আলম জানান, ঈদের চাপ পুরো মাত্রায় শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতে এ মহাসড়ক দিয়ে প্রায় ২৪ হাজার যানবাহন পার হয়েছে। আমরা দ্রুতই সমাধান করার চেষ্টা করছি। কোথাও সমস্যার সৃষ্টি হলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশ সুপার।

উল্লেখ্য, সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও ব্যাপক জানজটের খবর পাওয়া গেছে। সেই সাথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও গাড়ি চলছে থেমে থেমে। একই সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় যাত্রায়াতকারিদের অপেক্ষার প্রহর গুণতে হচ্ছে ফেরি পারের।

দৌলতদিয়া পাটুরিয়া ঘাট এলাকায় ফেরিতে পার হওয়ার জন্য কয়েক অপেক্ষায় আছে অসংখ্য যাত্রীবাহি গাড়ি। তবে সব ভোগান্তি মাথায় নিয়েও ছুটছে মানুষ।

 

basic-bank

Be the first to comment on "ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও ভোগান্তি"

Leave a comment

Your email address will not be published.


*