শিরোনাম

ঢাবিতে ১ম বর্ষে ভর্তি পরীক্ষা ‍শুরু ২৩ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২৩ সেপ্টেম্বর। বুধবার উপাচার্য অধ্যাপক  ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিন্স কমিটির সভায় পরীক্ষার সম্ভাব্য এ তারিখ নির্ধারণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী খ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার, চ-ইউনিটের ভর্তি  পরীক্ষা  ২৪  সেপ্টেম্বর  ২০১৬ শনিবার, গ-ইউনিটের  ভর্তি  পরীক্ষা  ৩০ সেপ্টেম্বর  ২০১৬ শুক্রবার, ক-ইউনিটের  ভর্তি পরীক্ষা ২১ অক্টোবর ২০১৬ শুক্রবার এবং ঘ-ইউনিটের  ভর্তি পরীক্ষা ২৮ অক্টোবর ২০১৬ শুক্রবার অনুষ্ঠিত হবে।

basic-bank

Be the first to comment on "ঢাবিতে ১ম বর্ষে ভর্তি পরীক্ষা ‍শুরু ২৩ সেপ্টেম্বর"

Leave a comment

Your email address will not be published.


*