শিরোনাম

তদন্ত কর্মকর্তাকে জেরা করতে খালেদার আবেদন মঞ্জুর

নিউজ ডেস্ক :  জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন-অর রশিদের পুনরায় জেরা করতে প্রধান আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদন মঞ্জুর করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। মামলাটির ৩২তম ও শেষ সাক্ষী হিসেবে বিচারিক আদালতে সাক্ষ্য দিয়েছেন তদন্ত কর্মকর্তা হারুন-অর রশিদ। এ আদেশের ফলে তাকে ফের জেরা করার সুযোগ পাবেন আসামিপক্ষের আইনজীবীরা।

 

basic-bank

Be the first to comment on "তদন্ত কর্মকর্তাকে জেরা করতে খালেদার আবেদন মঞ্জুর"

Leave a comment

Your email address will not be published.


*