শিরোনাম

তিন তালাক অসংবিধানিক : এলাহাবাদ হাইকোর্ট

নিউজ ডেস্ক : তিন তালাককে আজ অসাংবিধানিক ঘোষণা করল ভারতের এলাহাবাদ হাইকোর্ট। আদালতের মতে, কোনও ল বোর্ডই সংবিধানের উপর নয়।

তিন তালাক মুসলিম নারীদের মৌলিক অধিকার লঙ্ঘন করছে বলে জানিয়েছে উচ্চ আদালত। যদিও এলাহাবাদ হাইকোর্টের এই রায়কে মানতে নারাজ অল ইন্ডিয়া মুসলিম পার্সোলান ল বোর্ড।
সংবাদমাধ্যম সূত্রে খবর, উমর নামে এক নারীকে মেয়ে হয়েছে শুনে স্বামী ফোনে তিন তালাক দেয় বলে অভিযোগ। এই ঘটনার প্রেক্ষিতে নিজের নিরাপত্তা চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন উমর। আজ সেই মামলারই শুনানি চলছিল। শুনানি চলাকালীন বিচারপতি সুনীত কুমার বলেন, এক শ্রেণির মুসলিম এই প্রথার ভুল ব্যাখ্যা করছে। কোনও ল বোর্ডই সংবিধানের উপর নয়।

এদিকে, অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ডের সদস্য খালিদ রশিদ ফিরঙ্গি হাইকোর্টের রায়ের বিরোধিতা করে বলেন, “হাইকোর্টের এই রায় শরিয়ত আইন বিরোধী। আমাদের দেশের সংবিধান নিজেদের আইন তৈরির পূর্ণ স্বাধীনতা দিয়েছে। এই কারণেই অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ড এবং মুসলিম সম্প্রদায় এই রায় মানছে না। আমরা এই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আপিল করব। ”

এলাহাবাদ হাইকোর্টের এই রায়কে সমর্থন করেনি কংগ্রেস নেতা রশিস আলভিও। তিনি বলেন, “এলাহাবাদ হাইকোর্টের এই দৃষ্টিভঙ্গি সুপ্রিম কোর্টে টিকবে না। এলাহবাদ হাইকোর্ট যা বলছে আমি তার সঙ্গে একমত নই। কেউ সংবিধানের উপরে যেমন নয় তেমনই কেউ কোনও ধর্মের নিজস্ব প্রথার মধ্যে নাক গলাতে পারে না।

basic-bank

Be the first to comment on "তিন তালাক অসংবিধানিক : এলাহাবাদ হাইকোর্ট"

Leave a comment

Your email address will not be published.


*