শিরোনাম

তিন দিনের সফরে আসছেন বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক : দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের ‘সাফল্য’ দেখতে আসছেন বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।
তিনি ঢাকা আসবেন ১৬ অক্টোবর, থাকবেন তিন দিন; ১৭ অক্টোবর ‘বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস’ ঢাকাতেই উদযাপন করবেন।
সেদিন ঢাকায় দারিদ্র্য বিমোচন নিয়ে একটি ‘পাবলিক লেকচার’ হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেবেন কিম।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, অষ্ট্রেলিয়ার সাবেক প্রেসিডেন্ট কেভিন মাইকেল রুডসহ বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ অর্থনীতিবিদরা বক্তৃতা করবেন ওই অনুষ্ঠানে।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ৮ থেকে ১০ অক্টোবর বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সম্মেলন শেষ করেই ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বিশ্ব ব্যাংক প্রেসডিন্ট।

basic-bank

Be the first to comment on "তিন দিনের সফরে আসছেন বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট"

Leave a comment

Your email address will not be published.


*