শিরোনাম

দুর্ঘটনায় বিএনপি নেতা মাহবুবুর রহমান আহত

নিউজ ডেস্ক :  দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান আহত হয়েছেন। মাথায় আঘাতপ্রাপ্ত সাবেক সেনাপ্রধান মাহবুবুরকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আশঙ্কামুক্ত বলে সেখানকার এক চিকিৎসক জানিয়েছেন। শনিবার বিকাল ৪টার দিকে দিনাজপুরের দশমাইল এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু জানান।

তিনি বলেন, মাহবুবুর রহমান ঠাকুরগাঁওয়ে শ্বশুরবাড়ি থেকে ঢাকা ফেরার জন্য সৈয়দপুর বিমানবন্দরের পথে ছিলেন।

দশমাইল এলাকায় একটি নসিমন পেছন থেকে তার প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় আঘাত পান। স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নেয়।

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের  চিকিৎসক বদরুল আহসান বলেন, মাহবুবুর রহমান মাথায় আঘাত পেয়েছেন। তার সিটিস্ক্যান করা হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত।

 

basic-bank

Be the first to comment on "দুর্ঘটনায় বিএনপি নেতা মাহবুবুর রহমান আহত"

Leave a comment

Your email address will not be published.


*