শিরোনাম

দেশে বছরে ৪ লাখ ২৯ হাজার শিশু অকালে জন্ম নেয়

Cute baby lying covered in a blue towel after having a bath. [url=http://www.istockphoto.com/search/lightbox/9786682][img]http://dl.dropbox.com/u/40117171/children5.jpg[/img][/url]

নিউজ ডেস্ক : বাংলাদেশে প্রতি সাতটি শিশুর মধ্যে একটি শিশুর জন্ম হচ্ছে অকালে বা সময়ের আগে। এ হিসাবে বছরে প্রায় ৪ লাখ ২৯ হাজার শিশু সময়ের আগে বা অকালে জন্ম নেয়। আর বছরে এ ধরনের প্রায় ২৩ হাজার ৬০০ শিশুর মৃত্যু হয়। বৃহস্পতিবার ওয়ার্ল্ড প্রি-ম্যাচুরিটি ডে ২০১৬ উপলক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে এই তথ্য দেওয়া হয়। রাজধানীর ডেইলি স্টার ভবনে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে সেভ দ্য চিলড্রেন, ডেইলি স্টার, ইউএসএআইডি, ইউনিসেফ, আইসিডিডিআরবিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান।

গোলটেবিল বৈঠকে আলোচকেরা বলেন, ৩৭ সপ্তাহ হওয়ার আগে যেসব শিশুর জন্ম হয়, সেগুলোই সময়ের আগে বা অকালে জন্মানো শিশু। এসব শিশুর শ্বাস-প্রশ্বাসের জটিলতা থাকে এবং জন্ম ওজন কম থাকে। এদের খাওয়ানো কঠিন হয়। বাংলাদেশে বছরে প্রায় ৪ লাখ ২৯ হাজার এ ধরনের শিশুর জন্ম হয়। বিশ্বের যে কয়েকটি দেশে এ ধরনের শিশু বেশি জন্ম নেয়, এ রকম ১০টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ৭। আর যে কয়টি দেশে এ ধরনের শিশুর বেশি মৃত্যু হয়, এ রকম ১০টি দেশের তালিকায়ও বাংলাদেশ ৭ নম্বরে আছে।

গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেভ দ্য চিলড্রেনের নবজাতক শাখার পরিচালক সৈয়দ রোবায়েত। সঞ্চালনা করেন পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা।

basic-bank

Be the first to comment on "দেশে বছরে ৪ লাখ ২৯ হাজার শিশু অকালে জন্ম নেয়"

Leave a comment

Your email address will not be published.


*