শিরোনাম

দৌলতদিয়া-আরিচায় ফেরির অপেক্ষায় হাজার যানবাহন

নিউজ ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে নদী পারাপারের অপেক্ষায় সহস্রাধিক যানবাহন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ দৃশ্য দেখা গেছে।
ঘাটের কর্মকর্তা ও যানবাহনের চালকেরা বলছেন, দৌলতদিয়ার চারটি ঘাট থেকেই ফেরি ছাড়ছে। কিন্তু ঈদের সময় যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় পারাপারে দেরি হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের ভাষ্য, আজ সকাল ১০টা নাগাদ পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের সারি দৌলতদিয়া ঘাট থেকে গোয়ালন্দ বাজার পর্যন্ত ছাড়িয়ে গেছে। এই পথের দৈর্ঘ্য প্রায় সাত কিলোমিটার। যানবাহনের মধ্যে বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার, পশুবাহী ট্রাক প্রভৃতি রয়েছে।
বেশ কয়েকজন বাসচালকের সঙ্গে কথা বলে জানা যায়, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে অনেক যাত্রী নেমে গেছেন। তাঁরা বাস ছেড়ে দিয়ে নদী পার হয়ে নিজ ব্যবস্থায় চলে গেছেন।
হেলাল উদ্দিন নামের এক বাসচালক বলেন, গতকাল রাত থেকে ফেরি পারাপারের অপেক্ষায় আছেন তিনি। তাঁর বাসের প্রায় সব যাত্রী নেমে গেছেন।
ফরিদ ব্যাপারী নামের এক গরু ব্যবসায়ী বলেন, তিনি গতকাল রাত সাড়ে ১১টার দিকে দৌলতদিয়ায় এসে আটকে গেছেন। আজ সকালে বাধ্য হয়ে ট্রাক থেকে গরু নামিয়ে ট্রলারে করে নদী পারাপারের ব্যবস্থা নিয়েছেন।

basic-bank

Be the first to comment on "দৌলতদিয়া-আরিচায় ফেরির অপেক্ষায় হাজার যানবাহন"

Leave a comment

Your email address will not be published.


*