শিরোনাম

ধর্মঘটে দেশের সব পেট্রোল পাম্প বন্ধ

নিউজ ডেস্ক : ইজারা মাশুল বাড়ানোর সিদ্ধান্ত বাতিলসহ বিভিন্ন দাবিতে ধর্মঘটে রয়েছে দেশের পেট্রোল পাম্প ও ট্যাংক লরির মালিক ও শ্রমিকরা।

এর ফলে রাজধানীসহ দেশের ৫ হাজার ৬০০টি পেট্রোল পাম্পে রোববার সকাল ৬টা থেকে জ্বালানি তেল বিক্রি বন্ধ রয়েছে।

রবিবার বিকাল ৩টা পর্যন্ত ধর্মঘট চলবে বলে সকালে সেগুনবাগিচায় সাংবাদিকদের জানিয়েছেন বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মো. নাজমুল হক।

এছাড়াও ট্যাংক লরির মাধ্যমে তেল উত্তোলন, পরিবহন এবং বিপণনও বন্ধ রয়েছে বলে জানান তিনি।

গত ২০ আগস্ট শনিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে বাড়ানোসহ ১২ দফা দাবিতে রবিবার সারাদেশে ধর্মঘটের ঘোষণা দেন তারা।

 

basic-bank

Be the first to comment on "ধর্মঘটে দেশের সব পেট্রোল পাম্প বন্ধ"

Leave a comment

Your email address will not be published.


*