শিরোনাম

নওগাঁয় সাইবার হ্যাকিং চক্রের তিন সদস্য গ্রেপ্তার

নিউজ ডেস্ক : নওগাঁ জেলা পুলিশ সাইবার হ্যাকিং চক্রের তিন সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। আজ সন্ধ্যা ৭টায় পুলিশ সুপারের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের এই তথ্য প্রদান করেছেন অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক।

তিনি জানান গ্রেপ্তারকৃত এই চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি বিশেষ করে মহিলাদের ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যম হ্যাকিং করে তার এক্যাউন্টের গোপন ইনবক্স থেকে ব্যক্তিগত তথ্য এবং ছবি সংগ্রহ করতো। এসবের মধ্যে দুর্বল বিষয়গুলো এবং ছবির মুখোমণ্ডলের সাথে অন্য যে কোন অশ্লীল ছবি জুড়ে দিয়ে তাদের ব্ল্যাকমেইল করে আসছিল। পরে তাদের নিকট থেকে ব্লাকমেইল করে সর্বনিম্ন ৫শ টাকা থেকে সর্বোচ্চ ৫০ হাজার পর্যন্ত টাকা বিকাশের মাধ্যমে অর্থ আদায় করে আসছিল।

সম্প্রতি ০১৭০৪৬৭৮০৫৭ নম্বর বিকাশের মাধ্যমে একটি টাকা দাবি করা হয়। এ ব্যাপারে ডিএমপি’তে দায়েরকৃত একটি অভিযোগের ভিত্তিতে ঐ বিকাশ নম্বরের সুত্র ধরে প্রায় ১৮ ঘণ্টা একটানা সফল অভিযান চালিয়ে এই ৩ জনকে আটক করা হয়েছে। এই অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক। তিনি সদর থানার অফিসার্স ইনচার্জ মোঃ তোরিকুল ইসলাম, ইন্সপেক্টর আনোয়ার হোসেন, ইন্সপেক্টর মাহবুব আলম, সাব-ইন্সপেক্টর সোহেল রানা, সাব ইন্সপেক্টর সাজেদুর রহমান, সাব-ইন্সপেক্টর রোকনুজ্জামানকে সাথে নিয়ে দীর্ঘ ১৮ ঘন্টা একটানা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন।

আটককৃতরা হলো নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া সেবাশ্রম পাড়া’র রেজাউল করিমের ছেলে রফিকুল ইসলাম টুটুল, কালিতলা এলাকার আজিজার রহমানের ছেলে আখতারুজ্জামান অবুঝ এবং হাটনওগাঁ সাহেবপাড়া এলাকার আব্দুর রহিম শেখের ছলে সালেকুর রহমান মানিক। তাদের নিকট থেকে এই প্রতারণার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ, একটি মর্ডেম এবং ৫টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "নওগাঁয় সাইবার হ্যাকিং চক্রের তিন সদস্য গ্রেপ্তার"

Leave a comment

Your email address will not be published.


*