শিরোনাম

নতুন নতুন পণ্য উদ্ভাবন করতে হবে : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বাণিজ্যমেলার মাধ্যমে বিভিন্ন দেশের পণ্য ও মানুষের সঙ্গে ভাব বিনিময় হবে। এতে পণ্যের বহুমুখীকরণের সুযোগ সৃষ্টি হবে।

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের নতুন নতুন পণ্যের উদ্ভাবন এবং পণ্যের বিস্তার ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ২০১৭ এর উদ্বোধন ও রপ্তানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আমাদের সরকার শূন্য থেকে যাত্রা শুরু করে। তখন দেশের ব্যবসার পরিস্থিতি অত্যন্ত নাজুক ছিল। বর্তমানে দেশের ব্যবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্রে উন্নয়ন ঘটছে। বাণিজ্যের মধ্য দিয়ে এবং ব্যবসা সম্প্রসারণ ঘটিয়ে একটি দেশ অর্থনৈতিকভাবে উন্নত হয়, স্বাবলম্বী হয়। আমরা সরকার হিসেবে ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করছি। সব ব্যবসা-বাণিজ্য করার সুযোগ দিচ্ছি। আপনাদের এই সুযোগ নিয়ে দেশের মানুষের কল্যাণ করতে হবে। দেশের মানুষের উন্নতি করতে হবে।

শেখ হাসিনা বলেন, আজকে যারা শিল্প-কলকারখানা গড়ে তুলবেন, আমরা রপ্তানির ওপর গুরুত্ব দিই। পাশাপাশি আবার এটাও ভাবতে হবে, আমার নিজের দেশে বাজার সৃষ্টি করতে হবে। অর্থাৎ নিজের দেশের মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে হবে। আমার দেশের মানুষের যদি আর্থিক সচ্ছলতা আসে, আমার দেশের মানুষের যদি ক্রয়ক্ষমতা বাড়ে…মানুষ ভালো থাকবে। শিল্পের প্রসার ঘটবে। মাসব্যাপী এই বাণিজ্য মেলায় দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি বিশ্বের বেশ কয়েকটি দেশের প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

basic-bank

Be the first to comment on "নতুন নতুন পণ্য উদ্ভাবন করতে হবে : প্রধানমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*