শিরোনাম

নাম হত্যাকাণ্ডে উ. কোরীয় নাগরিক গ্রেফতার

নিউজ ডেস্ক : উত্তর কোরীয় নেতা কিম জং-উনের সৎ ভাই কিম জং-নামকে হত্যার ঘটনায় দেশটির এক নাগরিককে গ্রেফতার করেছে মালয়েশিয়ার পুলিশ। এ নিয়ে ওই হত্যাকাণ্ডেকে কেন্দ্র করে মোট চার জনকে গ্রেফতার করা হল।
মালয়েশীয় পুলিশের এক বিবৃতিতে শনিবার বলা হয়, শুক্রবার সন্ধ্যায় ৪৬ বছর বয়সী রি জং চল নামের উ. কোরিয়ার এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছে বিদেশি শ্রমিকদের জন্য ইস্যুকৃত মালয়েশিয়ার নথি ছিল। এর মধ্য দিয়ে কিম জং-নামকে হত্যার ঘটনায় এই প্রথম উ. কোরিয়ার কোন নাগরিক গ্রেপ্তার হল।
এর আগে মালয়েশিয়ার গোয়েন্দারা ভিয়েতনামের পাসপোর্টধারী নারী দোয়ান থি হং এবং মালয়েশীয় ছেলেবন্ধুসহ ২৫ বছর বয়সী অপর ইন্দোনেশীয় নারী সিতি আয়শাকে গ্রেপ্তার করে।
গত সোমবার কুয়ালালামপুর বিমানবন্দরে নাম হত্যাকাণ্ডের শিকার হন। এরপর পিয়ংইয়ংয়ের জন্য কর্মরত নারী এজেন্টরা তাকে বিষ খাইয়ে হত্যা করেছে বলে সিউল দাবি করে। তবে পিয়ংইয়ংয়ের গণমাধ্যম এ হত্যাকান্ডের ব্যাপারে একেবারে নিশ্চুপ রয়েছে।
সূত্র : বাসস

basic-bank

Be the first to comment on "নাম হত্যাকাণ্ডে উ. কোরীয় নাগরিক গ্রেফতার"

Leave a comment

Your email address will not be published.


*