শিরোনাম

নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দিল টাইগাররা

নিউজ ডেস্ক : কোচ হাথুরুসিংহের একান্ত ইচ্ছাতেই ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প হয়েছিল অস্ট্রেলিয়ায়। তাই বিপিএল শেষ হতে না হতেই তড়িঘড়ি করে অস্ট্রেলিয়া যাত্রা।

প্রথম প্রস্তুতি ম্যাচে বড় জয়ের পর দ্বিতীয় সারির দল নিয়ে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে হার। সবকিছু শেষে আজ আসল পরীক্ষার জন্য অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যন্ডের উদ্দেশে উড়াল দিল টিম টাইগার।
আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া পূর্ণাঙ্গ সিরিজে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। এর আগে আগামী ২২ ডিসেম্বর নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। দুই দিন আগেই স্বাগতিক নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে। তবে বাংলাদেশ এখনো চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি।

নিউজিল্যান্ডে সিরিজ জয় মানে বিদেশের মাটিতে কিছু করে দেখানো। সেই সঙ্গে সমালোচকদের জবাব দেওয়া। বোনাস হিসেবে রয়েছে র‌্যাংকিংয়ে ৬ নম্বরে ওঠার সুযোগ।

basic-bank

Be the first to comment on "নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দিল টাইগাররা"

Leave a comment

Your email address will not be published.


*