নিউজ ডেস্ক : বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর সালমান খান বহু তরুণীর হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। কিন্তু স্থায়ী হতে পারেননি কারও সাথেই।
এমনকী লুলিয়া ভান্তুরও নন। এমতবস্থায় লেডি কিলার সালমান ‘কফি উইথ করণ’ শোতে এই দাবি করলেন। একই কথা এর আগেই সিজনেও বলেছিলেন সালমান।
আগের সিজনের সেই প্রসঙ্গ তুলে সঞ্চালক করণ জোহর প্রশ্ন করেন, ‘এখনও কি তুমি ভার্জিন!’ জবাবে সালমান বলেন, ‘অবশ্যই’।
এর পরই খান ভাইরা ফাঁস করলেন একে অন্যের গোপন কথা। জানালেন, ছোটবেলায় তিনজন একই ঘরে থাকতেন। একে অন্যের অন্তর্বাস পরতেন। তবে সোহেল, সালমানের স্বীকারোক্তি, আরবাজের অন্তর্বাস তারা কেউ পরতেন না। কারণ সেগুলো মাপে অনেক বড় ছিল! এর পরই হাসিতে ফেটে পড়েন করণ।
বাড়িতে যত মেয়ে আসতেন, সবাই আরবাজের ঘরে ঢুকতেন। সেই নিয়ে একটু হিংসে ছিল সোহেলের। সালমান অবশ্য এসবের মাঝেই স্বীকার করলেন, প্রেমিক হিসেবে তিনি খুব একটা ভালো নন। তবে আরবাজ জানালেন, সম্পর্কে জড়ালে সালমান পরিবারের বাকিদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেন। তার বান্ধবীদের সঙ্গেও খান পরিবারের দারুণ সম্পর্ক। শোতে সালমান এটাও বুঝিয়ে দিলেন, ক্যাটরিনা এখনও তার জীবনে অনেক কিছুই। বলিউডের প্রথম পাঁচ নায়িকার নাম নিতে বলেছিলেন করণ। সালমান প্রথম চারটি স্থানেই রাখলেন সাবেক প্রেমিকা ক্যাটকে।

Be the first to comment on "নিজেকে ‘ভার্জিন’ বললেন সালমান!"