শিরোনাম

নির্বাচন ছাড়া বিএনপির অপ্রাসঙ্গিক হওয়ার আশঙ্কা আছে ॥ কাদের

নিউজ ডেস্ক : আগামী নির্বাচনে অংশগ্রহণ করা ছাড়া বিএনপির অপ্রাসঙ্গিক হওয়ার আশঙ্কা আছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সচিবালয়ে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাটের সঙ্গে বৈঠকের পর এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির মধ্যে নেগেটিভ বিষয় চলে এসেছে। মানি না, মানবো না- এই একটি মানসিকতায় তারা ভুগছে। এটা থেকে তারা বের হতে পারছে না। দেখবেন তারা ঠিকই ইলেকশনে অংশ নেবে।’
কোন বিশ্বাস থেকে বলছেন বিএনপি নির্বাচনে আসবে- এমন প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘এটা কোন বিশ্বাসের বিষয় নয়। বিএনপি রাজনীতি করে। তাদেরও তো রাজনৈতিক কৌশল আছে। তারা গত নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল তারা করেছে, এর পরিণাম তাদের যতটা দুর্বল, সংকুচিত দল করেছে, এলোমেলো করেছে, সেখানে তাদের ভবিষ্যতে রাজনৈতিক অঙ্গনে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে। সেই ঝুঁকি তারা নেবে বলে আমার বিশ্বাস হয় না।’
তিনি বলেন, ‘আরেকটি নির্বাচনে অংশ না নিলে তাদের অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার আশঙ্কা আছে। সেই ঝুঁকিটা তারা নেবে বলে আমার বিশ্বাস হয় হয় না। কাজেই তারা নির্বাচনে অংশ নেবে।

basic-bank

Be the first to comment on "নির্বাচন ছাড়া বিএনপির অপ্রাসঙ্গিক হওয়ার আশঙ্কা আছে ॥ কাদের"

Leave a comment

Your email address will not be published.


*