শিরোনাম

নীলফামারীতে মাদকাসক্ত স্বামীকে জেলে পাঠালো স্ত্রী

নিউজ ডেস্ক : মাদকাসক্তা স্বামী জুয়েল রানা (২২) কে ভ্রাম্যমান আদালতের নিকট ধরিয়ে দিয়েছে স্ত্রী জামিয়াতুন নেছা। আজ রবিবার সকালে জুয়েল রানাকে ৫ মাস বিনাসশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী। এরপর জুয়েল কে পুলিশ জেলা কারাগারে প্রেরন করে। জুয়েল জেলা সদরের খোকশাবাড়ি ইউনিয়নের দক্ষিন রামকলা গ্রামের সামছুল হকের ছেলে। অভিযোগ মতে মাদকের নেশায় বুদবুদ জুয়েল পারিবারিক অশান্তি সৃষ্টি করে স্ত্রীর উপর নির্যাতন শুরু করে। নির্য়াতন সহ্য করেও স্বামীকে মাদকের নেশা হতে রক্ষা করতে পারছিলনা স্ত্রী জামিয়াতুন নেছা। এ ঘটনায় সে লিখিত অভিযোগ করে থানায়। ওই অভিযোগে ভ্রাম্যমান আদালত শনিবার রাতে জুয়েলের বাড়িতে গোপনে অভিযান চালায়। সে সময় জুয়েল নিজ বাড়ির ঘরে বসেই ফেন্সিডিল ও গাঁজা সেবন করে স্ত্রীকে বেধরক মারপিট করছিল। এ সময় জুয়েল কে হাতে নাতে আটক করে ভ্রাম্যমান আদালত। বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী সদর থানার ওসি শাহজাহান পাশা।

basic-bank

Be the first to comment on "নীলফামারীতে মাদকাসক্ত স্বামীকে জেলে পাঠালো স্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*