নিউজ ডেস্ক : নেত্রকোনার অভ্যন্তরীণ ছয়টি রুটে বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্ট কালের ধর্মঘট সোমবার থেকে প্রত্যাহার করা হয়েছে। স্থানীয় প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
জেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফ খান জানান, রবিবার রাতে জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী এবং বাস, অটোরিকশা, সিএনজি ও ভটভটি শ্রমিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা দ্রুত তাদের দাবি-দাওয়া মেনে নেয়ার আশ্বাস দেন। এরই প্রেক্ষিতে সোমবার থেকে তারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
জানা গেছে, শ্রমিকদের ওপর হামলা ও অবৈধ চাঁদাবাজির প্রতিবাদসহ অভ্যন্তরীণ রুটে সিএনজি, ইজিবাইক, মোটরসাইকেল, নছিমন, করিমন, ভটভটি ও অটোরিকশাসহ চলাচল বন্ধের দাবিতে রবিবার থেকে অনির্দিষ্ট কালের বাস ধর্মঘট শুরু করে ছিল মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

Be the first to comment on "নেত্রকোনায় বাস ধর্মঘট প্রত্যাহার"