শিরোনাম

নড়াইলে বানরের কামড়ে শিশুসহ সাতজন আহত

নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়ায় বানরের কামড়ে শিশুসহ ৭ জন আহত হয়েছে। আহতদের লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, বুধবার বিকালে একটি বানর শহরের মশাঘুনি, রামপুর ও সিংগা এলাকায় হঠাৎ করে হাজির হয়। কোন কিছু বুঝে উঠার আগেই বানরটি বিভিন্ন এলাকায় ঢুকে একেকজনকে কামড়ে আহত করে।

আহতরা হলেন, মশাঘুনি এলাকার শিশু নিরব (৫), সেলিম মিস্ত্রী (৪৮), বাকা গ্রামের ভ্যান চালক ফুল মিয়া (৪১), লক্ষ্মীপাশা গ্রামের মিরাজ ফকির(৫০), হালিমা খাতুন (৭৫), কচুবাড়িয়ার সাগর (৪৫), রাজুপুরের জহুর মোল্যা (৫০)।

এদের প্রত্যেকের হাত ও পায়ের বিভিন্ন স্থানে বানরটি ছিড়ে নিয়ে গেছে। গুরুতর আহত সাগর কে নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদের লোহাগড়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বানরটি স্থানীয় একটি পার্ক থেকে ছুটে এসে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকায় কামড়ে সন্ধ্যার পরে একটি বাগানে আশ্রয় নিয়েছে।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক মোঃ মহিউদ্দিন জানান, বানরে কামড়ে অধিকাং

basic-bank

Be the first to comment on "নড়াইলে বানরের কামড়ে শিশুসহ সাতজন আহত"

Leave a comment

Your email address will not be published.


*