শিরোনাম

নড়াইলে ১০ টাকার চাল চুরি, গ্রেফতার-১

নড়াইলে ১০ টাকার চাল চুরি, গ্রেফতার-১

নিউজ ডেস্ক ॥ হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০টাকা কেজি দরের চাল চুরির অপরাধে নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের বিষ্ণুপুর এলাকার ডিলার আসাদুজ্জামান মোল্যাকে (৫৫) সোমবার (১৩ এপ্রিল) দুপুরে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২০ দিনের কারাদন্ড প্রদান করেন। এছাড়াও তার ডিলারশিপ বাতিল করা হয়। আসাদুজ্জামান সদর উপজেলার চাঁনপুর গ্রামের আলী আহাম্মদের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার বলেন, ৩০ কেজি চালের দাম নিয়ে জনপ্রতি চার থেকে পাঁচ কেজি করে কম দেয়ার অপরাধে আসাদুজ্জামান মোল্যাকে আটক করে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২০ দিনের কারাদন্ড দেয়া হয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মনিরুল হাসান জানান, আসাদুজ্জামানের ডিলারশিপ বাতিল করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "নড়াইলে ১০ টাকার চাল চুরি, গ্রেফতার-১"

Leave a comment

Your email address will not be published.


*