নিউজ ডেস্ক॥ নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ২৫ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। নড়াইল সদর উপজেলার জঙ্গলগ্রামের শহিদ শেখ’র ছেলে জামিরুল শেখ (৩০) ও রঘুনাথপুর গ্রামের সোহরাব শেখের ছেলে আকিব শেখ (২০)। নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমানের নের্তত্বে এসআই নয়ন পাটোয়ারী, এএসআই জহির, এএসআই সোহেলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুড়িখালী আলমের ইটের ভাটা সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করে। এসময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ২৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। ওসি আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে তল্লাশি করলে তাদের নিকট থেকে ২৫ পিচ ইয়াবা পাওয়া যায়। এ ব্যাপারে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
নড়াইল ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২
নড়াইল ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২
Be the first to comment on "নড়াইল ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২"