নিউজ ডেস্ক ॥ নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ৫২ পিচ ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রাজিবুল ইসলাম (২২)। সে নড়াইল জেলার উড়সী গ্রামের আকবর শেখ’র ছেলে।
ডিবি পুলিশ সুত্রে জানা গেছে,মঙ্গলবার (২২ আগস্ট) বেলা ৩:৩০ টার দিকে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আশিকুর রহমান’র নের্তৃত্বে এসআই নয়ন পাটোয়ারী, এএসআই জহির, এএসআই সোহেলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নড়াইল বাবরা-হাচলা ইউনিয়ন পরিষদ এলাকা থেকে আটক করেছে। এসময় রাজিবুলের নিকট থেকে ৫২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। ওসি আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজিবুলকে তল্লাশি করলে তার নিকট থেকে ৫২ পিচ ইয়াবা পাওয়া যায়। কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
নড়াইল ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-১
নড়াইল ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-১
Be the first to comment on "নড়াইল ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-১"