নিউজ ডেস্ক : পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টেস্ট জিতে ২-১ এ সিরিজ হরলো ওয়েস্ট ইন্ডিজ ।পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ক্যারিবীয়রা। তবে, প্রথম দুটি ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করে মিসবাহ উল হকের দল। প্রথম ইনিংসে অপরাজিত শতক আর দ্বিতীয় ইনিংসে অপরাজিত অর্ধশতক হাঁকিয়ে দলের জয় সহজ করেন ক্যারিবীয় ওপেনার ক্রেইগ ব্রাথওয়েইট।
প্রথম ইনিংসে পাকিস্তানের করা ২৮১ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ তোলে ৩৩৭ রান। দ্বিতীয় ইনিংসে আবারো ব্যাটিংয়ে ব্যর্থ পাকিস্তান তোলে মাত্র ২০৮ রান। ক্যারিবীয়দের সামনে জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ১৫৩ রান। শেষ দিন জয় তুলে নিতে জ্যাসন হোল্ডারের দলটি ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে।
ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্রাথওয়েস্ট । ম্যান অফ দ্যা সিরিজ হয়েছেন পাকিস্তানের ইয়াসির শাহ।

Be the first to comment on "পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ"