শিরোনাম

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

নিউজ ডেস্ক: পাকিস্তানের ফয়সালাবাদ এলাকায় রাতের অন্ধকারে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৫জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও ২০জন।

মঙ্গলবার (১২ এপ্রিল) দিনগত রাতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

খবরে বলা হয়, লায়াহের দিকে একটি নাইট কোচের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ১৫ জনের মৃত্যু হয়। আহত হন আরও ২০ জন।

এদিকে খবর পেয়ে উদ্ধারকারী টিম ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকারী দলের কর্মকর্তারা জানান, যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।.

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তারা।

basic-bank

Be the first to comment on "পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫"

Leave a comment

Your email address will not be published.


*