শিরোনাম

পার্বতীপুর বাইপাসে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক : পার্বতীপুর শহরের বাইপাস সড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত এবং ৪ ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আজ রবিবার ভোররাতে পার্বতীপুর শহরের বাইপাস সড়ক মৎস্য হ্যাচারিসংলগ্ন বৃত্তিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, রাজশাহী থেকে পানবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-০১৪৬) পঞ্চগড় যাওয়ার পথে এবং পঞ্চগড় থেকে পাথরবোঝাই আর একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-১৪২৪) পার্বতীপুরের বড়পুকুরিয়া নির্মাণাধীন তাপবিদ্যুৎ কেন্দ্রে আসার পথে পার্বতীপুর শহরের বাইপাস সড়কের বৃত্তিপাড়া মোড় নামক স্থানে ভোররাতে ট্রাক দুটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ট্রাক দুটি দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষে রাজশাহী থেকে আসা ট্রাকের হেলপার হানিফ শেখ (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। তিনি রাজশাহী জেলার পবা উপজেলার কাপাসিয়া পশ্চিমপাড়ার হাসেম শেখের ছেলে। সংঘর্ষে গুরুতর আহত রাজশাহীর পবা উপজেলার মাসকাটা দিঘী গ্রামের শুক চাঁন এর পুত্র ট্রাক ড্রাইভার শহিদুল ইসলাম কে (৪৫) আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পানবোঝাই ট্রাকে থাকা রাজশাহীর দূর্গাপুর উপজেলার করমোজামপুর গ্রামের ফয়েজ মোল্লার পুত্র আইয়ুব মোল্লা (৫৫) জানান, চলন্ত পথে হঠাৎ করে দুটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ ঘটলে বিকট শব্দে সে ট্রাক থেকে নিচে ছিটকে পড়ে।

ঘটনার পর পর খবর পেয়ে পার্বতীপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে ট্রাকের দরজা কেটে ট্রাক ড্রাইভার শহিদুলকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পঞ্চগড় থেকে আসা ট্রাকের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে বলে পার্বতীপুর মডেল থানার এসআই আব্দুল হামিদ জানান।

basic-bank

Be the first to comment on "পার্বতীপুর বাইপাসে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১"

Leave a comment

Your email address will not be published.


*