শিরোনাম

প্রধান নির্বাচক নান্নু

নিজস্ব প্রতিবেদক : ফারুক আহমেদের পদত্যাগ করার ঘোষণা দেওয়ার পর তার জায়গায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়েছে মিনহাজুল আবেদীন নান্নুকে। সাবেক এই অধিনায়ক ফারুকের সঙ্গেই নির্বাচক হিসেবে কাজ করে আসছিলেন।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিন সদস্যের নির্বাচক প্যানেল পুনর্গঠনের কথা জানান বিসিবি প্রধান নাজমুল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন প্রক্রিয়া দুই স্তরে নেওয়ায় প্রতিবাদে পদত্যাগ করার কথা জানিয়েছিলেন ফারুক।

নির্বাচক প্যানেলে মিনহাজুলের সঙ্গী হবেন আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। গত ১৯ জুন বোর্ডের সর্বশেষ সভায় তাকে নির্বাচক কমিটি থেকে সরিয়ে মহিলা ক্রিকেট দল নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছিল। নির্বাচক প্যানেলের আরেক সদস্য হলেন সাজ্জাদ আহমেদ শিপন।

basic-bank

Be the first to comment on "প্রধান নির্বাচক নান্নু"

Leave a comment

Your email address will not be published.


*